দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় বিএনপির সমাবেশ থেকে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা হওয়ার পরই শেরপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে হরতালবিরোধী শান্তি-সমাবেশ করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে শহরের নিউ মার্কেট দ্বিতীয় গেইট থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে এসে শেষ করে সেখানে সমাবেশ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রোমান, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোছাদ্দেক ফেরদৌস, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মাহিলা আওয়ামী লীগ সভাপতি সামছুন্নাহার কামাল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে হরতালবিরোধী স্লোগান দেওয়াসহ আগামীকাল বিএনপির হরতাল প্রতিরোধের ঘোষণা দেন বক্তারা।
জেবি