দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের দাবি, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। প্রত্যেক কর্মসূচির সময় পুলিশ এ তল্লাশি গ্রেপ্তার অভিযান চালিয়ে থাকে। কয়েকদিনে আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, আমাদের বিশেষ কোনো অভিযান নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। যারা পরোয়ানাভুক্ত আসামি তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেবি