দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে কৃষকরা। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বারাদি ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিমুলতলা গ্রামের মাঠে কাজ করার সময় হায়াত আলীর ধানক্ষেতের মধ্যে মেছো বাঘ দেখতে পান কৃষকরা। এ সময় তারা মেছো বাঘটিকে ধরার চেষ্টা করে। তখনই কৃষকদের ওপর মেছো বাঘটি আক্রমণের চেষ্টা করে। তখন মাঠের শ্রমিকরা জড়ো হয়ে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে।
কৃষি ও পরিবেশের জন্য উপকারী বিপন্ন প্রজাতির এই মেছো বাঘটিকে কৌতূহলবশত হত্যা করা হয়েছে বলে জানান ওই শ্রমিকরা।
বন্যপ্রাণী আইনে এ সমস্ত প্রাণী হত্যা অপরাধ উল্লেখ করে মেহেরপুর সদর বন বিভাগের ফরেস্টার হামিম হায়দার বলেন, ওই এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষার জন্য চেষ্টা করা হবে।
জেবি