দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। তাদের জীবনমান উন্নয়নে সদা সচেষ্ট রয়েছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পবিত্র আমানত একটি ভোট সঠিক প্রার্থী, সঠিক ব্যক্তি ও সঠিক দলকে দেওয়ার আহ্বান করছি।
শুক্রবার (২৭ অক্টোবর) উপজেলার দমদমা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা যদি সঠিক ব্যক্তিকে আপনাদের পবিত্র ভোট দেন তাহলে সঠিক সেবা পাবেন, উন্নয়ন পাবেন ও সুশাসন পাবেন। আর যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে গত ৩৭ বছর আমরা সিংড়ার মানুষ যেভাবে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেবাবঞ্চিত ছিলাম এবং দুঃশাসনের কবলে ছিলাম আবারো সেই অবস্থায় ফিরে যেতে হবে। সেজন্য আপনাদের কাছে আবারো নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। আমাদের কোন ভুল ত্রুটি হলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
তিনি ক্যাম্পে আগত রোগীদের সঙ্গে কথাও বলেন। আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ, উপদেষ্টা ডা. সালমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫ জন অভিজ্ঞ চিকিৎসক ৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে বাছাইকৃত রোগীদের পরবর্তীতে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করে দেওয়া হবে।
জেবি