দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির নির্দেশে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে একযোগে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে স্থানীয় সকল জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিএনপি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে।
জেবি