দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাট উপজেলায় জাল টাকাসহ স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ সময় তার কাছ থেকে ১৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। আটক নুর ইসলাম (৩০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের আলী আহমদের ছেলে। বুধবার (২৫ অক্টোবর) উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জনতা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে দুই যুবক দুপুরে উপজেলার জনতা বাজারে আসে। ওই সময় তারা এক দোকান থেকে জাল টাকা দিয়ে সিগারেট কিনতে চেষ্টা করেন। কিন্তু এক হাজার টাকার ভাংতি না পেয়ে চলে যায় তারা। পরবর্তীতে একই টাকা দিয়ে বাজারের একটি তেল দোকান থেকে মোটরসাইকেলের জন্য দুই লিটার তেল কেনেন তারা।
তেল দোকানদারের এক হাজার টাকার নোটটি জাল সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় নুর ইসলাম নামে আটক করে। ওই সময় মোটরসাইকেলে থাকা একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মো. সেলিমের ছেলে একরাম হোসেন সজিব পালিয়ে যায়।
পরে আটক নুর ইসলামের দেহ তল্লাশি করে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাল নোটগুলো জব্দ করে জনতার হাতে আটকৃত নুর ইসলামকে থানায় নিয়ে যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া সজিব জাল টাকা কারবারিদের মূলহোতা। তার বিরুদ্ধে জাল টাকা কারবারের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া যুবকসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জেবি