দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন (৩৭) হত্যা মামলার এজারভুক্ত ৩ নম্বর আসামি মো. ইউসুফ ভূঁইয়া ওরফে ছোট ইউসুফকে দুইটি এলজিসহ প্রেপ্তার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পুলিশ)। ওই সময় তার কাছ থেকে ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্প্রতিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) পূর্ব বশিকপুর গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লা বাড়ীতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ছোট ইউসুফকে গ্রেপ্তার করা হয়। একটি দেশীয় তৈরি সচল এলজি এবং (এক) রাউন্ড কার্তুজ লোড অবস্থা উদ্ধার করা হয়। পরে তার তথ্য ভিত্তিতে নেভি ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ১৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ছোট ইউসুফের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
অভিযুক্ত আসামি বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের চনু ভূঁইয়া বাড়ির বদিউজ্জামানের ছেলে।
উল্লেখ্য ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
এম