• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

ক্ষমা প্রার্থনায় দেড় মাস পর লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের স্থগিতাদেশ প্রত্যাহার 

সাইফুল স্বপন, লক্ষ্মীপুর
  ২৪ অক্টোবর ২০২৩, ১৮:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টানা দেড় মাস নিষিদ্ধ থাকার পর লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ক্ষমা প্রার্থনায় এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, অসাংগঠনিক ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেই। এর মাঝে সাংগঠনিক কার্যক্রমেও স্থগিতাদেশ দেই। নির্ধারিত সময়ের ভেতরে তারা সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না বলেও তারা অঙ্গীকারনামা দেয়।

এর আগে সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। দলটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়েছে, সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে জেলা কমিটির সভাপতি-সম্পাদককে শোকজ করা হয়। পরবর্তীতে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জেলা শাখার সভাপতি বেলায়েত হোসেন বেলাল এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের আগে আকাশ রূপ পাল্টাচ্ছে বারবার

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একটি কমিটি গঠনকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রে অভিযোগ পাঠায়। কেন্দ্রীয় কমিটি বিষয়টি আমলে নিয়ে স্থগিতাদেশ দেয়। পরে আমরা ক্ষমা চাইলে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এসময় তিনি আরও বলেন, কিছুদিন সাংগঠনিক কার্যক্রম করার নিষেধাজ্ঞা থাকলেও আমরা বসে ছিলাম না। কার্যক্রম করেছি কিছু।

প্রসঙ্গত, ২০১৭ সালে তিন বছরের জন্য লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি করা হয়। ১২১ সদস্যের এ কমিটিতে বেলায়েত হোসেন বেলালকে সভাপতি ও মাহবুব ইমতিয়াজকে সাধারণ সম্পাদক করা হয়। সে কমিটি এখন সাত বছর মেয়াদ পার করছে। অভিযোগ রয়েছে, কমিটিতে স্থান পাওয়া অধিকাংশ নেতার সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদকের যোগাযোগ নেই। এতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে রাজনৈতিক কর্মকাণ্ড। এছাড়া এই কমিটির বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক, ডাকাতি মামলা ও ছাত্রদলের নেতাকে সংগঠনের বিভিন্ন ইউনিট কমিটি দেওয়ার কয়েকটি অভিযোগ রয়েছে।

এইউ

  • লক্ষ্মীপুর
  • স্বেচ্ছাসেবক লীগ
  • ক্ষমা প্রার্থনা
এ সম্পর্কিত আরও খবর
অস্ত্রের মুখে অপহৃত সেই মাদরাসাছাত্র উদ্ধার, আটক ২
অস্ত্রের মুখে অপহৃত সেই মাদরাসাছাত্র উদ্ধার, আটক ২
নির্বাচন হবে আলিফের মতো সোজা: ডিসি সুরাইয়া জাহান
নির্বাচন হবে আলিফের মতো সোজা: ডিসি সুরাইয়া জাহান
লক্ষ্মীপুরে আসামিকে মারধরের ঘটনায় ৭ পুলিশের নামে মামলা
লক্ষ্মীপুরে আসামিকে মারধরের ঘটনায় ৭ পুলিশের নামে মামলা
‘আমি আপনাদের নয়ন হয়ে থাকতে চাই’
‘আমি আপনাদের নয়ন হয়ে থাকতে চাই’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।