দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বারোমারী সাধু লিও’র খ্রিস্টান ধর্মপল্লীতে প্রতি বছরের মতো এবারও আগামী ২৬ ও ২৭ অক্টোবর দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থোৎসব’ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ অক্টোবর) তীর্থোৎসব নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎসবমুখর পরিবেশে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে বারোমারী খ্রিস্টান মিশনের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
এদিন দুপুরে পুলিশ সুপার মোনালিসা বেগম বারোমারী খ্রিস্টধর্ম পল্লীতে উপস্থিত হলে আদিবাসীরা গারো নৃত্যের মাধ্যমে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মিশনের ফাদার তরুণ বনোয়ারী।
পরে পুলিশ সুপার বারোমারী মিশন সরেজমিনে পরিদর্শন করেন এবং আসন্ন তীর্থোৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ফোর্স মোতায়েন স্থানসমূহ পর্যবেক্ষণ করে মিশনের ফাদার ও তীর্থোৎসব পরিচলনা কমিটির সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এইউ