দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আতঙ্ক বাড়ছে জেলার নদী র্তীরবর্তী মানুষের মাঝে। মোংলা বন্দরে ৫ নম্বর সংকেত চললেও বন্দরে থাকা ১১টি দেশি-বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।
তবে হামুনের গতিবিধি পর্যাবেক্ষণ করেছেন তারা। এছাড়া ঘুর্ণিঝড় হামুনের প্রভাব সাগর উত্তাল থাকায় সব মাছ ধরা ট্রলাকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে, ঘুর্ণিঝড় হামুন মোকাবিলায় জরুরি সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান হয়। সভায় জেলার ৪৪৬ টি সাইক্লোন সেন্টার, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ ভবন প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া জেলায় ত্রাণ বাবদ ৬৫০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। পাশাপাশি সিপিপি, রেড ক্রিসেন্ট, রোভার, স্কাউট, স্বেচ্ছাসেবক, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আইন শৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এম