দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পণ্যে নিদিষ্ট মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিশৃঙ্খলভাবে ভাসমান দোকান পরিচালনার দায়ে পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় সমুদ্রসৈকত কুয়াকাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলো মো. রাসেলের আচারের দোকান, মো. শামিম খলিফার আচারের দোকান, সাইমুন খাসকেলের আচারের দোকান এবং ফজলু গংদের ভাসমান খাবারের দোকান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের অবস্থান দেখে দোকানিরা পছন্দমতো পণ্যের দাম রাখছে। দুর্গাপূজায় আগত পর্যটকদের সঙ্গে যাতে এমনটা না করতে পারে এজন্য এ সর্তকতামূলক অভিযান।
এইউ