দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারী সদরে রাসেল ইসলাম রানা (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার রামগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পায় পুলিশ।
রাসেল রানা ওই এলাকার হোটেল ব্যবসায়ী আব্দুল হালিমে ছেলে। সে রামগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে মানসিক রোগে ভুগছিল রাসেল। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় রাসেল। সন্ধ্যায় বাসার লোকজন তার রুমের ভেতর কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন। ঘরের বেড়ার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে রাসেলকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
চিরকুটে লেখা আছে, ‘আমি পারিবারিক আর মানসিক চিন্তায় নিজের জীবন নিজেই দিতাছি কাউকে কেউ দোষারোপ করবেন না। আমার নাম রানা, বাসা রামগঞ্জ চিরামিল সামনে বাবা হালিমের হোটেল ও ভাঙারির ব্যবসা, আমার মৃত্যুতে যেন আমার বাবা না কাঁদে। মা ছোট ছেলেকে মানুষ করিও। আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হলো। সরি মা (I Love You-) মা। আল্লাহ হাফেজ। আমাকে সবাই মাফ করে দেবেন, আমার কাছে কিছু ব্যক্তি টাকা পাবে। আমার মৃত্যুর পরে টাকাগুলো সবাইকে দেবেন। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জেবি