দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মিনি বিজ্ঞান মেলা, শুকতারা দেয়ালিকা, রান্নাঘরে ল্যাবরেটরি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী এই অনুষ্ঠিত মেলায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে রান্নাঘরে ল্যাবরেটরি, ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শুকতারা দেয়ালিকা প্রকাশিত ও ৭ম শ্রেণি ধ্রুবতারা শিক্ষার্থীদের মিনি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
এ সময় শতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, সহকারী প্রধান শিক্ষক মো. ফিরোজ কিবরিয়া, সিনিয়র শিক্ষক জগদ্বীশ চন্দ্র দে, শেখ হাফিজুর রহমান, পিযুষ কান্তি রায়, মারুফ আহমেদ, সুলতানা বেগম, জাকিয়া খানম, কামরুন নাহার, নাসরিন সুলতানা সহকারী শিক্ষক মোসা. হামিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানশিক্ষক হায়দার আলী বলেন, এই মিনি বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে। শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পাবে।
জেবি