দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায় আব্দুল শাফি (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় জগেশ হাসদা (৫০) নামের আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের হরিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
আব্দুল শাফি উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজারের মো. ইউনুছ আলীর ছেলে। আহত জগেশ হাসদা পালশা ইউনিয়নের বেলওয়া বাগান বাড়ি এলাকার মারকুস হাসদার ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় সড়কের হরিপাড়া মোড়ে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলকে পিকআপ (ঢাকা-মেট্রো-ড-১৪ ৫১৫৮) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জমান আসাদ বলেন, পিকআপটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি