দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ সকাল ১০টা থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমেদের নেতৃত্বে দিনব্যাপী এ প্রচারণা চালানো হয়।
শহরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হওয়া প্রচারণা শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পৌর কলেজ, এইচ.এমপি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, বুলচান্দ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদ বলেন, আমি মনে করি বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানা দেশপ্রেমের অংশ। সেই ইতিহাস সম্পর্কে জানার জন্যেই সাধারণ শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রুপকার’ দেখাটা খুবই জরুরি। এ থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে।
এই প্রচারণায় অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাঈদ আপন, কাউসার আহমেদ, লায়েছ আহমেদ, শেখ অলি আহমদ, সহ-সম্পাদক আতাহার ফিদা লাবিব ও জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ আহমদ, সাইফুল ইসলাম, সামসুল হক, পলাশ, উবায়েদ, তাওহীদ, আকেফ, মুনতাছির হাসান, রাজীব প্রমুখ।
জেবি