দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুল মাঠে গাঁজা সেবনের দায়ে চার যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই চার যুবককে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে কারাগারে পাঠানো হয় বলে জানায় আদিতমারী থানা পুলিশ।
এর আগে গতকাল বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিআর সারোয়ার এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলা সদরের ভাদাই এলাকার আয়নাল হকের ছেলে মামুন মিয়া, একই এলাকার তৈয়ব আলীর ছেলে হামিজার রহমান, হাবিবুর রহমানের ছেলে রোহান, পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম।
সূত্র জানায় উপজেলা সদরের আদিতমারী জিএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কতিপয় মাদকসেবী মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে রাতের আঁধারে বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও জিআর সারোয়ার। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ওই চার যুবককে আটক করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
জেবি