দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে হেযবুত তাওহিদের সদস্য মো. রাজু মিয়া একটি ৭ ধারা মামলার বাদী। ওই মামলায় বুধবার (১৮ অক্টোবর) বিকেলে আদালত থেকে হাজিরা দিয়ে বের হওয়ার পর আদলতের পাশের মসজিদের সামনে মামলার বিবাদী সুলতান মিয়াসহ তার বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গ তার ওপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে আহত করলে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
পরে আজ বুধবার সন্ধ্যায় শহরের চকপাঠকস্থ হেযবুত তাওহিদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
এ সময় হামলার শিকার মো. রাজু মিয়া সংবাদ সম্মেলের লিখিত বক্তব্যে জানায়, আমার গ্রামের বাড়ি শ্রীবর্দী উপজেলার চর শিমূলচূড়া গ্রামে। শেরপুরে হেযবুদ তওহিদ দীর্ঘদিন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মব্যবসা, অপরাজনীতি ও মাদকসহ বিভিন্ন বিষয়ে শান্তিপূর্ণ উপায়ে আদর্শিক সংগ্রাম করে আসছে। এতে আমার পার্শ্ববর্তী ভেলুয়া বারারচর গ্রামের 'জামিয়া সুলতানিয়া ও খাতুনে জান্নাত ক্বওমী মাদরাসার' প্রিন্সিপাল সুলতান মিয়া (৫০)সহ বেশ কয়েকজন আমাকে ইসলাম বিরোধী, কদিয়ানি, খ্রিষ্টান বলে অপপ্রচার করে মারধর এবং হত্যার হুমকি-ধমকি দেওয়ার প্রতিবাদে সম্প্রতি আদালতে একটি ৭ ধারায় মামলা দায়ের করি।
ওই মামলায় আজ তিনি আদালতে হাজির হয়ে বিচারকের কাছে মুছলেকা দিয়ে আদালত থেকে বের হয়ে আসে। পরে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই সুলতান মিয়া আমার ওপর আবারও হামলা চালায়। পরে তিনি এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেন।
এ সময় শেরপুর জেলা শাখার সভাপতি মুমিনুর রহমান পান্না, সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আতাউর কবির এনামূল, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল্লাহ জানায়, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি