দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার দাস, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুষার। এছাড়াও আক্চা ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আলমসহ ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী সদস্য এবং উপকারভোগী বেশ কয়েকজন।
অপরদিকে বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক সুরক্ষার আওতাধীন উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
উল্লেখ্য, আকচা ইউনিয়নে ৪৭০০ জনকে বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিডি, টিসিবিসহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। এছাড়াও শুখানপুকুরী ইউনিয়নে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ সরকারি বিভিন্ন ভাতা গ্রহণ করে থাকেন।
জেবি