দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য ঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমানের মধ্যস্থতায় বুধবার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর পুনরায় নওগাঁ থেকে সকল রুটে পরিবহন চলাচল শুরু হয়েছ।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহীদুল ইসলাম জানিয়েছেন এ ব্যাপারে অনুষ্ঠিত বৈঠকে আমাদের দাবি মেনে নেয়ার কারণে ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় জেলার বিভিন্ন রুটে সিএনজি এবং এ ধরনের অন্যান্য পরিবহনগুলো সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোন রুটে চলাচল করতে পারবে না। তবে বিকেল সাড়ে তিনটার পর এসব পরিবহন যেকোনো রুটে চলাচল করতে পারবে। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিবহন মালিকরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নওগাঁ জেলা সদর থেকে সকল রুটে পুনরায় বাস চলাচল শুরু করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজীউর রহমান জানিয়েছেন বাস পরিবহন সিএনজি এবং অন্যান্য পরিবহনের মালিক শ্রমিকদের সঙ্গে সন্তোষজনক বৈঠকের পর পরিবহন মালিকরা তাদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করে। এখন নওগাঁর সকল রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেবি