দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর পৌর এলাকার হরিজন পল্লীর মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রোমানের নিজস্ব অর্থায়নে হরিজন পল্লীর শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি আরও বলেন, আমি চেয়ারম্যানের দায়িত্বে না থাকলেও আজীবন আপনাদের মেধাবী শিশুদের পড়াশোনার খরচ চালিয়ে যাব।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যান আবু তাদের এবং দুই নম্বর প্যানেল চেয়ারম্যান মো. ছানুনোয়ার হোসেন ছানুসহ জেলা পরিষদের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী এবং হরিজনপল্লীর প্রায় শতাধিক অভিভাবক ও শিশুরা।
জেবি