দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে অবৈধ দখলদার ইসরাইলদের অগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা ইত্তেফাকুল উলামার উদ্যোগে অসংখ্য মুসলিম জনতার উপস্থিতিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে শহীদ দারোগ আলী পৌর পার্কে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা হতে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল এসে জমায়েত হয় এবং পরে সেখান থেকে মুফতি, মাওলানা, মাদরাসার ছাত্র, শিক্ষক ও অসংখ্য তৌহিদি মুসলিম জনতার এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে মিছিলটি শহরের থানারমোড়, চকবাজার শহীদমিনার, তেরাবাজার মোড় হয়ে শহরের কেন্দ্রস্থল নিউমার্কেটে মোড়ে এসে উপস্থিত হয়। নিউমার্কেটে মোড়ে এসে অবৈধ দখলদার ইসরাইলদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সংহতি সমাবেশে বক্তব্য প্রদান করেন ইত্তেফাকুল উলামার শেরপুর জেলার সভাপতি মাওলানা মো. আজিজুল হক।
এছাড়া বিক্ষোভ মিছিলের আহ্বায়ক জেলা ইত্তেফাকুল উলামার সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম কাসেমী, ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া তেরা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দিকী হুজুর প্রমুখ।
জেবি