দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলা উপজেলার শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর আয়োজনে এবং টিটিসির সেমিনার কক্ষে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ পিযূষ কান্তি সরকার, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন।
বাংলাদেশের উন্নয়নে শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ এর লক্ষ্যমাত্রা অর্জনে অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর টিটিসির প্রশিক্ষক ইসমাইল হোসেন।
টিটিসির চিফ ইন্সট্রাক্টর (মূখ্য প্রশিক্ষক) এস.এম আজহারের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা টিটিসির প্রশিক্ষক কামরুল হাসান, শেরপুর টিটিসির প্রশিক্ষক তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার, রবিউল ইসলাম, রোকসানা খাতুন ও নীহারী জান্নাত। এছাড়া বিদেশগামী প্রশিক্ষিত কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেদী হাসান, আমির উদ্দিন, কাউসার আহমেদ ও আল আমিন প্রমুখ।
এ সময় নকলা প্রেস ক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিতসহ শেরপুর টিটিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, শিক্ষক-শিক্ষার্থী ও বিদেশগামী প্রশিক্ষিত অগণিত কর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি