দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার' নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এনজিও ফোরামের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) ও অর্পণ মানব কল্যাণ সংস্থা যশোরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল।
তিনি বলেন, যেকোনো ধরনের বৈষম্য নিরসনে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী সরকারি নানা সুযোগ সুবিধার আওতায় এসেছে। এই জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার' নিশ্চিতে বিদ্যমান আইন সঠিক প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয় যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা, ডিএসবি যশোরের সিনিয়র ইন্সপেক্টর মাহাবুবুর রহমান ও যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক জাকির হোসাইন।
সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন বন্ধু'র প্রকল্প সমন্বয়কারী আল আমিন হোসেন।
প্রকল্পের পাওয়ার পয়েন্ট উপস্থাপন ও সঞ্চালনা করেন বন্ধু'র লিগ্যাল কর্মকর্তা সূপর্ণা রায়। আইন বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন মানবাধিকার কর্মী অ্যাড. তাহমিদ আকাশ।
মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, অ্যাড. নাসিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সূচণা, ব্র্যাক যশোরের সমন্বয়কারী আলমাছুর রহমান, মানবাধিকার কর্মী পারুল আক্তার, সজল আহমেদ, হিজড়া সম্প্রদায়ের গুরু মা চাঁদনি দে, ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন নীলাশা নীল, কোহেলি, ফাবিহা বুশরা প্রমুখ। সঞ্চালনা করেন অর্পন মানব কল্যাণ সংস্থা যশোরের সমন্বয়কারী রুবাইদুল হক সুমন।
জেবি