দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয় বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কারো কোনো দুর্দশা থাকবে না। আমরা যতো উন্নয়নমূলক কাজ করছি সব শেখ হাসিনার ইচ্ছা আর নির্দেশনা ছিল তাই করতে পারছি। শেখ হাসিনা হলো জনগণের সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন এবং শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবেন।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ঘিওর উপজেলার তরা এলাকায় রমজান আলী উচ্চ বিদ্যালয়সহ পাশ্ববর্তী এলাকা কালীগঙ্গা নদীর ভাঙন হতে রক্ষার্থে নদী তীর সংরক্ষণমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নদীভাঙন রোধে কাজ করে যাচ্ছে সরকার। মানিকগঞ্জ-১ আসনে নদীভাঙন রোধে শত শত কোটি টাকার কাজ হয়েছে। একজন মানুষের বাড়ি নদীতে ভেঙে গেলে তার আর কিছুই থাকে না। তাই শেখ হাসিনা সরকার বেড়িবাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে কাজ করছেন। এ সময় পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি