দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দে বসবাসকারী ডাটা এন্ট্রি অপারেটর পদে দায়িত্ব পালনকারীদেরকে ভাতার টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
যাদের ভাতার টাকা প্রদান করা হয় তারা হলেন, মনিরা আক্তার। যিনি ৫৮৪০টি খতিয়ান এট্রি করায় তাকে দেওয়া হয় ১ লাখ ৩৮ হাজার ১০০ টাকা, মোহনা আক্তার ৪৬২৬ টি খতিয়ান এন্ট্রি করায় তাকে দেয়া হয় ১ লাখ ৯ হাজার ৮৬৭ টাকা, মরিয়মকে ৫২২৮ টি খতিয়ান এন্ট্রি করায় তাকে দেয়া হয় ১ লাখ ২৪ হাজার ১৬৫ টাকা এবং বনি মণ্ডলকে ৩৯৮৯টি খতিয়ান এন্ট্রি করায় দেওয়া হয় ৯৪ হাজার ৭৩৮ টাকা।
এরা সবাই জমির খতিয়ান ডাটা এন্ট্রি করে গত তিন মাসে এ পরিমান টাকা রোজগার করেছে। ভাতাপ্রাপ্তরা এ টাকা পেয়ে খুবই খুশি হয়েছে। তারা তাদের প্রাপ্য টাকা দিয়ে আয়বর্ধক কাজে লাগানোর কথা বলেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তার সাধ্যমত এসব মেয়েদেরকে সহযোগিতা করার আশ্বাস দেন। যাতে তারা আগামীতে একজন ভালো উদ্যোক্তা হতে পারে। নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
জেবি