দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর বিয়াম স্কুল অ্যন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্।
পরে বিয়াম স্কুল অ্যান্ড কলেজ হল রুমে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ বলেন, নিজেকে সুস্থ রাখতে এবং অন্যকেও সুস্থ রাখার জন্য নিয়মিত হাত ধোয়া দরকার। বিশুদ্ধ পানি দিয়ে হাত পরিষ্কার করলে জীবাণু আক্রান্ত করতে পারে না।
তিনি বলেন, গ্রামগঞ্জে পাড়া-মহল্লায় ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে শুধু হাত ধোয়া সঠিকভাবে না হওয়ার কারণে। সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম অনেকেই জানে না। আমরা সঠিকভাবে হাত ধুবো সুস্থ থাকব।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিয়াম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম।
জেবি