দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির দায়ে নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকার আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো, সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মো. সেলিমুজ্জামান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় শহরের কালির বাজারে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার, ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি সুমন খান।
জেবি