দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে। প্রধানমন্ত্রী চাই জনগণ যাতে ভালো থাকে তাই তিনি দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছেন এবং সেই পদ্মা সেতুর ওপর রেল লাইন তৈরি করে দিয়েছেন। দেশের প্রতিটি সেক্টরে ভর্তুকি দিয়ে তিনি জনগণকে সুখে রেখেছেন।
সোমবার (১৬ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ মাঠে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও রওশন শরীফ তানির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সেলিম এবং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তার ।
মতবিনিময় সভায় দীপংকর তালুকদার এমপি আরও বলেন, আজকে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ জনগণ বিভিন্ন ভাতা পাচ্ছেন। তাই আজকে আমরা এই সভা হতে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইসঙ্গে সকলকে অনুরোধ জানাই, উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
মতবিনিময় সভায় উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়নের আঁখি আক্তারম, ওয়াগ্গা ইউনিয়নের রাজ চন্দ্র তনচংগ্যা, চিৎমরম ইউনিয়নের নাইম্রাচিং মারমা এবং রাইখালী ইউনিয়নের মাচিংহ্লা মারমা।
মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেবি