দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাস থেকে নেমে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকাশ্যে মেয়ের ছুরিকায়াতে ঝুমা কর্মকার (৪৮) নামে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দায়কোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ঝুমা কর্মকার বগুড়ার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শেরপুর হতে এস.আর ট্রাভেলস বাসে উঠে মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মেয়ে সিঁথি বাস থেকে নেমে পরে। একই সঙ্গে মেয়ের সাথে মাও বাস থেকে নামে।
মেয়ে বাস থেকে কেন নামলে এ কথা জিজ্ঞেসা করতেই মেয়ে সিঁথি তার ব্যাগ থেকে ছুরি বের করে মায়ের বুকের বাম পাশে আঘাত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক ঝুমা কর্মকারকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠান করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে মেয়েটিকে আটক করে থানায় এনেছে। আটক সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে কি কারণে মেয়ে এমন কাজ করলো তা খতিয়ে দেখা হচ্ছে।
জেবি