দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার হোমনায় মাদরাসা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর সজিব (১০) নামের এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. সজিব আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদরাসার নুরানী বিভাগের ছাত্র ও আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।
জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) মাদরাসার ছাত্রাবাসে রাতে খাবার খাওয়ার পর থেকে সজিবকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না।
এই দুইদিন পর সোমবার মাদরাসার পার্শ্ববর্তী আলীপুর গ্রামের বিলের ভেসে উঠে সজিবের লাশ।
বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পরে ১০টার দিকে পুলিশ বিল থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার অধ্যক্ষ ইয়াসিন হোসাইনসহ দুইজনকে থানায় আনা হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
জেবি