দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, কেয়ারটেকার সিস্টেম বিএনপি নষ্ট করেছে। নষ্ট করে নির্বাচন এনে প্রভাবিত করার চেষ্টা করেছে। এখন আর সেই পুরোনো স্বপ্ন দেখে লাভ নেই। এ দেশে যদি নির্বাচন করতে হয় সংবিধানের আলোকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন করতে হবে। আজকে শেখ হাসিনা আছে বলেই আমরা নিরাপদ আছি। আজকে বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক স্থানেই শেখ হাসিনার সমকক্ষ নেতৃত্ব নেই।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শিবচরে সরকারী বরহামগঞ্জ কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।
কর্মসূচিগুলোতে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ওসি সুব্রত গোলদার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস হোসেন পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্র সমাবেশে চিফ হুইপ আরও বলেন, আজকে পৃথিবীতে যুদ্ধ চলছে। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। আরেকদিকে ইসরাইলে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের সকলেরই কষ্ট হচ্ছে। ইতিমধ্যেই যে ভয়াবহ করোনা গিয়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রী হাল না ধরতো, এই সময়ে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকতো তবে লাখ লাখ মানুষ করোনায় মৃত্যুবরণ করতো। করোনার সময় প্রধানমন্ত্রী আমাদেরকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। যা পৃথিবীর উন্নত দেশেও দিতে পারেনি। আজকে এই যুদ্ধের সময়ে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আমাদের আগামীর প্রজন্মের ভবিৎষতের জন্য দরকার, শেখ হাসিনা সরকার।
জেবি