দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

'মুজিব একটি জাতির রূপকার' সিনেমাকে একটি ঐতিহাসিক ও হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
রোববার (১৫ অক্টোবর) রাতে ভোলা শহরের রুপসি সিনেমা হলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ছবিটি উটভোগ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
তোফায়েল আহমেদ আরও বলেন, সিনেমায় ইতিহাসের অনেক কিছুই উঠে এসেছে এবং হৃদয়কে স্পর্শ করেছে।
জাতির জনকের নেতৃত্বে দেশ স্বাধীন করার পরেও সেই নেতাকে মানুষ হত্যা করতে পারে সেটা মানুষ কখনও ভাবিনি।
তোফায়েল বলেন, ১৫ আগস্টের মর্মান্তিক দিন এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে। যারা অভিনয় করেছে তারা খুব ভালো অভিনয় করেছে।
ছবিটি দেখে মুগ্ধ ও ভালোলাগার কথাও প্রকাশ করেন তোফায়েল আহমেদ।
বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে জাতির পিতা কিভাবে কারাগারের অন্ধকারে থেকে সংগ্রাম করে মাতৃভূমিকে স্বাধীন করেছে তা ফুটে উঠেছে সিনেমায়। তবে যখন ১৫ আগস্ট দেখালো তখন হৃদয়টা কেঁপে উঠেছে। ছবিটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে নতুন প্রজম্মের ছবিটি দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ছবিটটি দেখে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে ও জানতে পারবে।
এর আগে সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে একইভাবে সিনেমাটি উপভোগ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
জেবি