দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে ১৫ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবলু হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করলে এদিন রাতে পুলিশ অভিযুক্ত বাবলুকে আটক করে।
রোববার দুপুরে আসামি বাবলুকে পুলিশ আদালতে পাঠালে তিনি ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বাবলু যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোল্যাপাড়ার ইমান আলী মোল্যার ছেলে।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে শনিবার দুপুরে কিছু কেনাকাটার জন্য বাড়ির পাশে একটি দোকানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বাবলু তাকে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে এসে বিষয়টি তার মা ও বাবাকে জানায়।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ অভিযুক্তকে আটকের পর আদালতে সোপর্দ করে। রোববার আদালতে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
এইউ