দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য বিষয় নিয়ে বিএনপি অনেক বিভ্রান্তিমূলক কথা বলেছে। মানুষ বিভ্রান্ত হলে এই দেশে আরও অনেক মানুষ মৃত্যুবরণ করবে। মানুষকে ভালোবাসলে স্বাস্থ্য বিষয় নিয়ে কখনও কেউ বিভ্রান্তকর তথ্য দেয় না। কিন্তু আমরা দেখেছি বিএনপি টিকা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি মা-বোনদের বিষয়টা বেশি দেখেন। আজকে মেয়ের জন্য বিনামূল্যে বই বিতরণ করা, চাকরিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বছর এমবিবিএস এ ৭০ ভাগ মেয়েরা ভর্তি হয়েছেন। তারা ডাক্তার হবে। আমরা প্রায় ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়েছি, সেখানেও ৭০ শতাংশ মেয়েরা উত্তীর্ণ হয়েছে। একেই বলে নারীর ক্ষমতায়ন, যা শেখ হাসিনা করেছেন।
মন্ত্রী বলেন, স্কুলের নয় থেকে ১৫ বছর বয়সী মেয়েদের এক ডোজ জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা দেওয়া হবে। শুধু স্কুলে নয়, হাসপাতালে, ক্লিনিকে এবং যেখানে টিকাকেন্দ্র রয়েছে সেখানেও এই টিকা দেওয়া যাবে। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭২ হাজার টিকা দেওয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে এই টিকা কার্যক্রম এক মাস চলবে। তবে টিকা সামনে আরও আসবে, তখন পর্যায়ক্রমে সারাদেশে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, সিভিল সার্জন মোয়াজ্জেম আল খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতিশ্বর পালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম