দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুন আক্তার হলে গিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমা দেখার আহ্বান জানান।
শনিবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে 'হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট' এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানিয়েছেন।
নিপুন আক্তার সকাল সাড়ে ১০টার হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে নামেন।
তিনি বলেন, 'মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি শুধু একটি সিনেমা নয়। এতে উঠে এসেছে বাংলার ইতিহাস। বাংলার যে একটি কালো অধ্যায় রয়েছে সেটিও আপনারা এটা থেকে জানতে পারবেন। একজন মুজিব কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন সেটাও উঠে এসেছে।'
নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। দুই দিনব্যাপী খেলায় ঢাকা- চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ থেকে ৫০ জন শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় অংশগ্রহণ করেন।
জেবি