দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার তথা শেখ হাসিনা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় তাই খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে মারছে। বেগম খালেদা জিয়ার অবস্থা মুমূর্ষু। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো জরুরি হয়ে পড়েছে। কিন্তু সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নিতে দিচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা এক দফার আন্দোলনে রয়েছি। জনগণ আমাদের সঙ্গে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনড় অবস্থানে থাকব। আগামী ১৮ অক্টোবর সরকার পতনে আমাদের চূড়ান্ত আন্দোলন ঢাকা থেকে ঘোষণা করা হবে। সরকার সাধারণ মানুষের চাপে পালানোর পথ খোঁজে পাবে না।
শনিবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে জেলা, মহানগর বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহ শহীদ সারওয়ার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেবি