দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ শৈলকুপা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ নজরুল ইসলাম দুলাল।
গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে শৈলকুপার কবিরপুর এলাকায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে দেওয়া নিমন্ত্রণপত্র গ্রহণ করেন তিনি।
সে সময় পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ প্রতিটা মন্দিরের সার্বিক খোজঁ খবর নেন তিনি।
নজরুল ইসলাম দুলাল বলেন, আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আমি সবসময় আপনাদের পাশে থাকব। কোনো স্বাধীনতাবিরোধী শক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যাব এটাই আপনাদের কাছে আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন আপনারা সবাই একটু সজাগ থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেটা জনগণের সামনে বেশি বেশি করে তুলে ধরবেন।
এ সময় নজরুল ইসলাম দুলালের সঙ্গে উপস্থিত ছিলেন কবিরপুর পূজা কমিটির সভাপতি সজল সাহা, সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস, বাগনী পূজা কমিটির সভাপতি নিশিকান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, গনী পূজা কমিটির সভাপতি স্বপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাধন কুমার বিশ্বাস, বাদালশো হাজরা তোলা শিবমন্দির সভাপতি হরিদাস হাজরা, সাধারণ সম্পাদক গোবিন্দ লস্কর প্রমুখ।
জেবি