দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে মহড়া, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, জেলা আনসার কমান্ডার বিকাশ চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেবি