দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে শ্বশুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জামাতা। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামাতা মো. রুবেল মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন স্থানীয় বেদগ্রাম নিবাসী রিপন মোল্লা ও তার স্ত্রী কলি বেগমের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হয়।
সেই সুবাদে তাদের একমাত্র মেয়ে অনন্যা আফরিনের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের ৪ মাস পর আমি জানতে পারি আমার স্ত্রীর পূর্বে বিয়ে ছিল। সেই স্বামী মোরশেদ শেখের কাছ থেকে একটি সইকরা ফাঁকা চেক চুরি করে নিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
একইভাবে আমার কাছ থেকেও আমার স্বাক্ষর করা চেক বই চুরি করে ১৫ লাখ টাকা লিখে আদালতে একটি মামলা করেন। বীরেণ বিশ্বাস, তানিয়া বেগম, মহিনুর বেগম তাদের তাদের সঙ্গেও রিপন মোল্লা প্রতারণা করেছে বলে জানান।
এ ব্যাপারে অভিযুক্ত রিপন মোল্লা মোবাইল ফোনে সাংবাদিকদেরকে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেবি