দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি বিশ্ব শিক্ষক দিবসে কয়েকটি গণমাধ্যমে মৌলভীবাজার জেলার রাজনগর থানার পাঁচগাও ইউনিয়নের ফজলু মিয়া নামের এক শিক্ষককে নিয়ে দুই টাকার শিক্ষক শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নজরে আসলে তিনি সেই শিক্ষক সম্পর্কে স্থানীয় ওসি এবং সংবাদিক সালেহ এলাহী কুটির মাধ্যমে খোঁজখবর নেন।
খোঁজখবর নিয়ে তিনি মানবিক শিক্ষক ফজলু মিয়ার পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পুলিশ সুপার মহোদয়ের আমন্ত্রণে সালেহ এলাহী কুটি সেই শিক্ষককে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। তখন পুলিশ সুপার শিক্ষক ফজলু মিয়ার সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাকে কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার বলেন, ‘শিক্ষক ফজলু মিয়া সম্পর্কে পত্রিকায় পড়ে আমরা তার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মাত্র দুই টাকার বিনিময়ে পড়াতেন তিনি। যার ফলে এলাকার সবার কাছে তিনি দুই টাকার শিক্ষক হিসেবে পরিচিত পান। তবে বর্তমানে অভাবের কারণে তার মানবেতর জীবনযাপনের কথা জানতে পেরে আমার মনে হয়েছে তার মত মানবিক একজন শিক্ষকের পাশে দাঁড়ানো উচিত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ আহমেদ কুটি, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ প্রমুখ।
জেবি