দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে ত্রিশালে গার্মেন্টস কর্মী বহনকারি ‘রাব্বি-সেতু’ বাসের চালক মো. ওবায়দুল্লাহকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওবায়দুল্লাহ জেলার ত্রিশাল উপজেলার মো. সুর্যত আলীর ছেলে। সে রাব্বি সেতু (ঢাকা মেট্রো-জ-১৪-১০০৪) বাসের চালক।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ত্রিশাল উপজেলার বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ওই দিন সকাল পৌনে ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ত্রিশাল উপজেলার চেলেরঘাট আসতেই চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে। এরই মধ্যে এই বাসের কয়েকজন যাত্রী অন্য আরেকটি বাসকে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে চলে যেতে চায়। এসময় অপর একটি বাস এসে সিগন্যাল দিয়ে দাঁড় করানো যাত্রী ও বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার কাঁঠাল গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (২৮), একই উপজেলার নওপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে খাইরুজ্জামান লিটন মিয়া (৩২), ওই উপজেলার রাগামারা গ্রামের আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩০), সদর উপজেলার চুরখাই এলাকার সাইফুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩৫)। জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মেহেক মুন্সির ছেলে আলতাব হোসেন (৬০)। অপর একজন নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে আলতাব হোসেন গাজীপুরে কসাইয়ের কাজ করেন এবং বাকিরা ভালুকায় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন।
জেবি