দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নকল ও ভেজাল প্রতিরোধে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
মঙ্গলবার ( ১০ অক্টোবর ) সকাল থেকে বিকেলে পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ সংরক্ষণ, ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে চারজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেবি