দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ষোলহাসিয়া গ্রামের মোজাফর আলী স্ত্রী মলিনা খাতুন (৫০), রুবেল হোসেনের শিশু কন্যা তাহা ( ৮), অলিউল খানের ছেলে মো. শরীফ খান, (৩২), রাখাল দাসের ছেলে রঞ্জন দাস (৩৫), মুক্তার বাড়ী এলাকার কবির হোসেনের শিশু কন্যা ইভা (৭), জালাল উদ্দিনের ছেলে শহীদ মিয়া (৫০), মফিজ মিয়ার ছেলে ইমরুল (৩০),দ জন্মেজয় গ্রামের মিজানুর রহমানের ছেলে মবিন (১৭)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় জেলা শহরে যেতে হয়েছে তাদের।
স্থানীয় সূত্র জানায়, সকালে পৌর শহরের কিছু এলাকায় একটি পাগলা কুকুর দৌড়াদৌড়ি করে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে কামড়ে আহত করে। এতে এলাকায় আতঙ্ক ছড়ালে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
কুকুরে কামড়ে শহীদ মিয়ার ছেলে আজহার বলেন, বাবা ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কুকুরটি হঠাৎ আক্রমণ করে। একপর্যায়ে বাবা অজ্ঞান হয়ে পড়ে যান। আমরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য এসকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আমার বাবা ছাড়াও বাড়ির শিশু ইভা এবং ইমরুলকে কামড়ে আহত করেছে ওই কুকুর।
কুকুরের কামড়ে আহত মলিনা খাতুনের নাতি শাফিন আহমেদ বলেন, দাদা দুপুরে বাড়ির ভেতর বসে কাজ করছিলেন। হঠাৎ একটি পাগলা কুকুর দাদাকে কামড়ে আহত করে। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ময়মনসিংহের এসকে হাসপাতালে যাই। উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন থাকা উচিত।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাসরিন সুলতানা মুন বলেন, কুকুরে আক্রমণে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে আমাদের হাসপাতালে ভ্যাকসিন না থাকায় জেলা শহরের এসকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
জেবি