দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদর হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির বিরুদ্ধে ৭১ টিভিতে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কালাই উপজেলা পরিষদের হলরুমে, কালাই-ক্ষেতলাল-আক্কেলপুরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
এ সময় আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিম তালুকদার, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
জেবি