দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এস সুলতানের জন্মবার্কী উপলক্ষে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী ‘এস. এম. সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগিতার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ আগামী ২৮ অক্টোবর।
সোমবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে জেলা প্রশাসক ফেসবুকে একটি স্ট্যটাস দেন। সেখানে তিনি লিখেছেন, আগামী ১৪ অক্টোবর ২০২৩ অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী এস. এম. সুলতান নৌকা বাইচ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ ধার্য করা হয়েছে ২৮ অক্টোবর ২:০০ ঘটিকা।
জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী বলেন, আগামী ১৪ অক্টোবর নির্বাচন কমিশনে জরুরি মিটিংয়ের কারণে আগামী ২৮ অক্টোবর ঐতিহ্যবাহী এস. এম. সুলতান নৌকাবাইচের নতুন তারিখ করা হয়েছে।
জেবি