দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে বেশি দামে স্যালাইন বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ বলেন, দীর্ঘদিন ধরে শহরের বেশকিছু ফার্মেসি কৃত্রিম সংকট তৈরি করে ৮৭ টাকার স্যালাইন ১৫০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি করে আসছে। পরে জয়পুরহাট শহরের নুর ও খাজা ফার্মেসিতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠানো হয়। তারা প্রথমে আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা বলেন। পরে বেশি টাকা দিলে স্যালাইন দেয়। এসময় খাজা ফার্মেসিকে ১০ হাজার এবং নুর ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোকসেদুল আমিনসহ আরও অনেকে।
জেবি