দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবিতে রবিউল ইসলাম (৪৫) নামে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) পাঁচবিবি সরকার পাড়া সিনেমা হলের পাশ থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পাঁচবিবি শহরের সিনেমা হল এলাকায় বসবাসরত রবিউলের একটি কলাবাগান থেকে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসীরা জানান সে শখের বসে পাখি গাছে ওঠে পাখি শিকার করত।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে, মৃত্যুর কারণ। এ বিষয়ে তদন্ত চলছে।
জেবি