দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে নাশকতা মামলায় জামায়ের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) রাতে তাদের জেলার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতি থেকে আটক করা হয়।
এরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে অ্যাড মো. মাসুদুর রহমান এবং পৌর এলাকার জানপুর গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মো. মোস্তাফিজুর রহমান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ সদর থানাধীন শিয়ালকোল ইউনিয়নস্থ চন্ডিদাসগাঁতী গ্রামে জামায়াতে ইসলামীর শিয়ালকোল ইউনিয়ন সেক্রেটারি মো. আব্দুল হান্নানের বাড়িতে ১৫-১৬ জন জামাত-শিবিরের নেতাকর্মী বিস্ফোরকদ্রব্য ও মারাত্মকক অস্ত্র-সস্ত্র নিয়া সমবেত হয়ে মিটিং করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে সকলেই পালাতে স্বক্ষম হয় এবং এ সময় বাড়ির মালিক মো. আব্দুল হান্নান এর ঘর তল্লাশি করে খাটের নিচ হইতে বাজার করা একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ৭টি ককটেল উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় ওই সময় পালানো ১৫-১৬ জন জামায়াত
শিবির নেতাকর্মীর মধ্যে এজাহারভুক্ত দুজনকে রোববার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, আসামিরা জামায়াতের সক্রিয় সদস্য এবং কর্মী। তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জনসাধারণের জানমালের ক্ষতি সাধন ও নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করার জন্য সমবেত হয়েছিল।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেবি