দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ার ইরানী পাহাড় ও বালুরমাঠ ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির (আরসা) দুই সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) ভোরে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার কুতুপালংয়ের বালুরমাঠ ক্যাম্পের সাকিবুল হাসান ওরফে সানাউল্লাহ (৩৩) ও ইরানী পাহাড় ক্যাম্পের আহমেদ হোসেন (৩৬। তারা দুইজনই আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির সক্রিয় সদস্য বলে দাবি এপিবিএনের।
সোমবার বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের আইনশৃংখলায় নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।
মুঠোফোনে এপিবিএনের এই কর্মকর্তা জানান, সোমবার ভোররাতে উখিয়ার ইরানী পাহাড় ও বালুরমাঠ ক্যাম্পে পৃথকভাবে প্রতিপক্ষের লোকজন আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির সদস্যদের উপর গুলিবর্ষণ করে। এতে দুই সন্ত্রাসী সানাউল্লাহ ও আহমেদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার ও ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনায় জড়িত গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গেল কয়েক মাস ধরে ক্যাম্পে সক্রিয় হয়ে উঠেছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। তাদের সঙ্গেই সংঘর্ষে প্রাণ গেছে অর্ধশতাধিক আরসা সন্ত্রাসীর।
এফএইচ