দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলকর্মীদের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে।
রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানায়, চলতি সেশনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান শুরু করলে দু’গ্রপের হাতাহাতি সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে উভয় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দিলে দু’গ্রুপে দফায় দফায় ধাওয়া, পাল্টা-ধাওয়া ও বিক্ষিপ্ত হামলা-সংঘর্ষ হয়। এসময় কৃষকদলের আহ্বায়কের ব্যবসা প্রতিষ্ঠান এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের খায়ের, আবু সুফিয়ান সুধা ও ছাত্র দলের আহ্বায়ক গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেনসহ অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলা-সহিংসতায় জড়িত থাকায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেনকে আটক করেছে।
এ হামলা সহিংসতার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল পরস্পরকে দোষারোপ করছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এইউ